মো. খায়রুল ইসলাম হৃদয়:
জাতীয় পর্যায়ে আইএফআইসি ব্যাংক পিএলসি কর্তৃক শিক্ষাবৃত্তি ইকো সল্ভ( Eco Solvo) কার্যক্রমের আওতায় সারা বাংলাদেশ থেকে প্রায় ৩ হাজার শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ৩টি কেটাগরিতে।
তার মধ্যে (B-Group) বি-কেটাগরিতে অংশগ্রহণ করে রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে গজারিয়া উপজেলার কৃতি শিক্ষার্থী আমেনা আক্তার। আমেনা আক্তার গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হাজী সিরাজুল হক স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।আমেনা আক্তারের গ্রামের বাড়ি উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামে।আমেনার বাবা মোঃশাহআলী বেপারী,মাতাঃ কুরছি বেগম,আমেনা আক্তার দুই বোন এক ভাই এর মধ্যে সকলের বড়।
গতকাল ২৬ এপ্রিল(শনিবার) ঢাকার একটি সুনামধন্য রেস্তোরাঁর অডিটোরিয়াম হলে এ অনুষ্ঠানের আয়োজন করেছে আইএসআইসি ব্যাংক।এ সময় আমেনা আক্তার কে গ্রামের রাস্তাঘাট,ড্রেন,পুকুর,ডোবা,জলাবদ্ধতা,কারনে কি কি ক্ষতির সম্মুখিন হতে হয় এবং এগুলো থেকে পরিত্রাণে করনীয় বিষয় গুলোর উপর একটি রচনার মাধ্যমে অংশগ্রহণ করলে আমেনা আক্তার বি-গ্রুপে প্রথম হয়েছে।
আমেনা আক্তার জানায়,সে বড় হয়ে কি হবে সেটা কোনো বিষয় নয়।সে বড় হয়ে দেশের কল্যাণে কাজ করবে সেটাই তার লক্ষ্য এবং উদ্দেশ্য। আমেনার পিতা শাহআলী বেপারী বলেন,আমার দুই মেয়ে এক ছেলে,আমি কখনো ছেলে মেয়ে কে আলাদা ভাবে দেখিনি।আমার কন্যার সাফল্যে আমি আনন্দিত।আমার মেয়ে যতটুকু পড়াশোনা করতে চাইবে আমি ততটুকু পড়াবো।
আমেনার শিক্ষক জানায়,আমেনা একজন মেধাবী শিক্ষার্থী,সে সার্পোট পেলে আরো,এগিয়ে যাবে।আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সব সময় আমাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতে ও থাকবো।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা