মো. খায়রুল ইসলাম হৃদয়:
সৌদি আরবে মারাত্মক সড়ক দূর্ঘটনায় গাড়ি উল্টে একাধিক বাংলাদেশি নিহত হবার খবর পাওয়া গেছে।হে আল্লাহ আমার ভাইয়েরা মারা গেছে এক্সিডেন্ট করে,হে আল্লাহ আমাদের সাহায্য করো।এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
জানাযায়,ঘটনাটি গতকাল ৩মে শনিবার সৌদি আরবের দাম্মাম শহর থেকে জুবায়েল যাওয়ার পথে সড়ক দূর্ঘটনার গাড়ি উল্টে ঘটনা স্থলেই মারা যায় কয়েক জন। মাথা থেতলে মারা যায় আরো একজন।গাড়িতে থাকা ৭/৮ জনের মধ্যে কয়েক জন ঘটনা স্থলেই মারা গেলেও আরো ২/৩ জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এমন বক্তব্যে ঘটনা স্থল থেকে দূর্ঘটনা কবলিত গাড়িতে থাকা আরেকজন লাইভে এসে এগুলো বলিতেছে।
মাথা থেতলে রাস্তায় পড়ে থাকা নিহত সৌদি প্রবাসী মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের মৃত খালেক বেপারীর বড় ছেলে সৌদি প্রবাসী মোঃ ফারুক বেপারী।
তার এক ছেলে,এক মেয়ে রয়েছে।তার পরিবারে এখন শোকের মাতন আর আহাজারি বইছে।পরিবারের চাওয়া শেষ বারের মতো হলেও যাতে তাকে তারা দেখতে পায়।,নিজ হাতে যাতে আত্মীয় স্বজনরা জানাজা দিয়ে কবর দিতে পারে।নিহত ফারুক এর বাড়িতে সরজমিনে গিয়ে দেখাযায় সারাদিন আত্মীয় স্বজন সহ এলাকাবাসীর জটলা লেগেই আছে একের পর এক।পুরো এলাকা নিস্তব্ধ।
জানা যায়, নিহত ফারুক বেপারী দীর্ঘদিন ধরে বিদেশে থাকলেও প্রায় ২বছর পূর্বে শেষ বারের মতো ছুটেতে দেশে এসেছিলেন ।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা