গজারিয়া (মুন্সিগঞ্জ)প্রতিনিধি :
মুন্সিগঞ্জের গজারিয়ায় ভুট্টার জমিতে গাছ ধরে বসা অবস্থায় আলাউদ্দিন(৬৫) নামে এক কৃষকের লাশ পাওয়া গেছে।
মৃত আলাউদ্দিন গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত ফজলুল হক সরকার এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল বুধবার মৃত আলাউদ্দিন গবাদিপশুর ঘাস কাটতে এবং কৃষি জমি দেখতে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়।গতকাল দিনরাত খুঁজাখুঁজির করেও আলাউদ্দিনের সন্ধান পায়নি তার পরিবার।
পরদিন বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯টায় আলাউদ্দিনের ছেলে মোঃইমরান বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে তার বাবা'র লাশ দেখতে পায়।
আলাউদ্দিনের ছেলে মোঃইমরান জানায়,তার বাবা গতকাল বাড়ি থেকে বেড় হয়ে বাড়ি ফিরেনি আর।তারা সম্ভাব্য স্থানে খুঁজ করেও পায়নি তার বাবার খুঁজ।আজ সকালে বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে গিয়ে দেখে পায় তারা বাবা ভুট্টার গাছ ধরে বসে আছে।ইমরান বাবা কে ঢাকতে গিয়ে সারা না পেয়ে সামনে এগিয়ে গিয়ে দেখে তার বাবা বসা অবস্থায় মারা গেছে।ইমরান আরো জানায় তার বাবা এর আগে অসুস্থ ছিল।গরমে হয়তো হঠাৎ হার্ট অ্যাটাক করেছে বলে ।তার বাবা ভুট্টা গাছ ধরে উঠে দাড়াতে চেষ্টা করেছিল বলেও ধারনা করছে।ইমরান আরো বলে এটা স্বাভাবিক মৃত্যু।
এ বিষয়ে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন,তথ্য পাওয়ার সাথে সাথে তিনি ঘটনা স্থল পরিদর্শন করেছে।তাছাড়া আলাউদ্দিন এর পরিবারে সঙ্গে কথা বলেছে।তারা জানায় এটি একটি স্বাভাবিক মৃত্যু।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা