গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে বিক্ষোভমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বড়ইকান্দি ভাটেরচর সর্বস্তরের জনসাধারণ। বিকাল ৪টায় উপজেলা ভাটেরচর বাসস্ট্যান্ডে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বড়ইকান্দি ভাটেরচর সর্বস্তরের জনসাধারণ। বিকাল ৪ টায় টেংগারচর ইউনিয়ন ভাটেরচর বাসস্ট্যান্ডস্থ থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। পরে নতুন রাস্তা বাসস্যান্ডে সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ শেষ করে।
সমাবেশে বক্তব্য সাইদুর রহমান বলেন, আমাদের লজ্জা হয় যে, আমরা এখনো এই বর্বরতার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। গাজায় যা হচ্ছে তা প্রতিরোধে আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই অবস্থায় বিশ্বব্যাপী সাধারণ মানুষের ঐক্য ছাড়া মুক্তির পথ নেই।তারা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের জন্য একসাথে আওয়াজ তুলবো এবং ইসরাইলি পণ্য বর্জনের জন্য সবার প্রতি অনুরোধ জানাবো।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ভাটেরচর শান্তি প্রিয় সাধারণ মানুষ,তৌদিহী জনতা, ছাত্রদল ও
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা