প্রেস বিজ্ঞপ্তি:
জাতীয় প্রেসক্লাবে ১২ এপ্রিল শনিবার আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশের এক সভায় যথাযোগ্য মর্যাদায় ১৬ মে ফারাক্কা লং মার্চ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কমিটির সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুটের পরিচালনায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ সভায় অংশ নেন আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক জসীম উদ্দিন আহমেদ, সাইফুল হক ও এলাহী নেওয়াজ খান, আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আজাদ, প্রচার সম্পাদক জামালুদ্দিন জামাল, সদস্য সদরুল হাসান, কাজী মোস্তফা কামাল, আবু সাঈদ শাহীন প্রমুখ।
বার্তা প্রেরক
রফিকুল ইসলাম আজাদ
যুগ্ম সাধারন সম্পাদক
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা