কান্দাপাড়ায় ১০৫ পরিবারে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
কান্দাপাড়া গ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১০৫ টি অসচ্ছল পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'প্রজন্ম থেকে প্রজন্ম'। সংগঠনের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
আয়োজকরা জানান, রমজানের তাৎপর্য ও ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের নিম্নআয়ের পরিবারগুলো যাতে স্বাচ্ছন্দ্যে ইফতার ও ঈদের প্রস্তুতি নিতে পারে, সে লক্ষ্যেই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি প্যাকেটে ছিল- ১ কেজি পোলাউর চাল, আধা কেজি ছোলার বুট, আধা লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি মুড়ি, ২ প্যাকেট সেমাই (ভুনা ও লাচ্ছা), ১ প্যাকেট নুডলস, আধা কেজি চিনি, ৪০/৫০ টাকার গুঁড়া দুধ, আধা কেজি মসুর ডাল এবং আধা কেজি বেসন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তারা সবার কাছে দোয়া কামনা করেন, যেন সবসময় মানুষের পাশে থাকতে পারেন।
এই উদ্যোগে অংশ নেন শাকিল আহমেদ সাঈদ, সাব্বির শেখ, মনির খান, শাহিন শেখ, হাসান ঢালী, রফিক শেখ, আসিফ কালাম সাইফ, আসাদুজ্জামান সাগর, আরাফাত আহমেদ ইমন, আরাফাত আহমেদ হাবিব, ফরহাদ আহমেদ সজীব, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আশিক, মোহাম্মদ পারভেজ আলী, সোলেমান ঢালী, জীবন ও রোমান।
স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা