গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া ও ইফতার মাহফিল
মো রাসেল সরকার
মুন্সিগঞ্জের গজারিয়া গুয়াগাছিয়া ইউনিয়ন যুবদল,ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার বিকাল ৫ঘটিকায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর নতুন চরচাষীস্থ এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গুয়াগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল খালেক মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ,অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো:ইস হাক আলী,জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না,উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক কে এম জালাল রীমু,সদস্য সচিব নাজির শিকদার,মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি,জাসাস সভাপতি সোলায়মান প্রধান,উপজেলা যুবদল নেতা বশির মুন্সী,ইসলাম বেপারী,আলাউদ্দিন,সায়েম সরকার,উপজেলা ছাত্রদলের আহবায়ক মো:মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, মো. শাহীন মিয়া, কাউসার আহমেদসহ গুয়াগাছিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা