
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর মুন্সীগঞ্জ সফর, বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন, এমপি মুন্সীগঞ্জ জেলা সফর করেছেন। এসময় তিনি মুন্সীগঞ্জ সার্কিট হাউজে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মুন্সীগঞ্জের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম। পাশাপাশি মুন্সীগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব মৌসুমি মাহবুবের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান রতন।
সভায় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা ও প্রস্তাবনার ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার উন্নয়নে সম্ভাব্য বিভিন্ন উদ্যোগের বিষয়েও আলোকপাত করেন।
মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
উল্লেখিত কার্যক্রমে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক জনাব একেএম এরাদত হোসেন মানু, বীর মুক্তিযোদ্ধাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা