মুন্সিগঞ্জ জেলার মুক্তিযোদ্ধাদের সাথে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
সারোয়ার শরীফ সোহান
বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণে সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে| গতকাল বুধবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুন্সীগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়| সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন|
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম) এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মহসীন মিয়া|
এ সময় জেলার বীর মুক্তিযোদ্ধাগণ সভায় অংশগ্রহণ করেন এবং তাদের বিভিন্ন মতামত ও দাবি তুলে ধরেন|
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা