এক থাকো
জগলুল হায়দার
এক থাকো সব এক থাকো
অনেকগুলা তাক হয়ে সব
একটা মোটে র্যাক থাকো
এক থাকো সব এক থাকো।
এক থাকো সব এক থাকো
অনেকগুলা মুখ হলে হোক
একটা মোটে ব্যাক থাকো
এক থাকো সব এক থাকো।
এক থাকো সব এক থাকো
অনেকগুলা বিন্দু হয়েও
একটা মোটে র্যাখ থাকো
এক থাকো সব এক থাকো।
এক থাকো সব এক থাকো
অনেক নাট আর বল্টু হয়েও
একটা মোটে জ্যাক থাকো
এক থাকো সব এক থাকো।
এক থাকো সব এক থাকো
অনেকগুলা সফটওয়্যারেও
একটা মোটে ম্যাক* থাকো
এক থাকো সব এক থাকো।
এক থাকো সব এক থাকো
অনেকগুলা গুটি হয়েও
একটা মোটে প্যাক থাকো
এক থাকো সব এক থাকো।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা