সিরাজদিখানে অনৈতিক কাজে আটক জমির মুন্সি থানা হেফাজতে
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জমির মুন্সিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (তারিখ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রামানন্দ এলাকা থেকে তাকে এক নারীর সঙ্গে আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জমির মুন্সি মোল্লাকান্দি গ্রামের মৃত তাহের আলী মুন্সির মেজো ছেলে।
স্থানীয়দের দাবি, জমির মুন্সির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে এলাকাবাসী তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।
বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, “বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে পরে জানাতে পারব।”
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, “এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা