টিয়ার কাণ্ড
জনি হোসেন কাব্য
টিয়াপাখি পান খেয়েছে
ঠোঁট করেছে লাল,
বেশ পরিমাণ চুন দিয়েছে
লাগছে তাই তো ঝাল,
মাথা হলো টাল।
ঝালের চোটে মুখের ভেতর
পুড়ে গেলো ছাল,
হাসপাতালে ডাক্তারবাবু
করেছে দেখভাল্,
রিপোর্ট দেবে কাল।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা