
রাসেল শেখ (টঙ্গিবাড়ী)
টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল - বানারী ইউনিয়নে রিফাত সরদার (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার হাসাইল গ্রাম নিজ বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিফাত সরদার ওই এলাকার আব্দুল আজিজ সরদারের ছেলে। রিফাত জাপান যাওয়ার প্রস্তুতি হিসেবে ঢাকার মতিঝিল জাপান ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে ট্রেনিং সেন্টার বন্ধ থাকায় রিফাত বাড়িতে ফিরে পরিবারের সঙ্গে কথা বলেন।
রাতে খাবার শেষে নিজ কক্ষে ঘুমাতে যান।
শনিবার সকাল ৮টার দিকে পরিবারের সদস্যরা নাস্তার জন্য তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় আড়ার সঙ্গে সাদা কাপড় দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রিফাতকে ঝুলতে দেখা যায়।
পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে টঙ্গিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পরিবারের ধারণা, শুক্রবার রাত ১০টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে কোনো এক সময় রিফাত আত্মহত্যা করে থাকতে পারেন।
টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা