প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৬:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১:৩৫ পি.এম
ঝিকুট নীতি – মো. মোক্তার হোসেন

ঝিকুট নীতি
মো. মোক্তার হোসেন
মশাল জ্বেলে ঝিকুট চলে
মানবতার পথে,
মনের কালো আনে আলো
মনুষ্যত্বের রথে।
আশার আলো মেধায় ভালো
মুক্ত চিন্তা ধারা,
ন্যায়ে চলে ঝিকুট বলে
জ্ঞানের বিকাশ তারা ।
নৈতিকতা বুদ্ধিমত্তা
মূল্যবোধের ছায়া,
জীবন আনে নিষ্ঠাবানে
গুণীজনের মায়া ।
প্রেমের প্রীতি ঝিকুট নীতি
অন্ধকার দূর করে,
স্বপ্ন জাগে সেবা আগে
শিক্ষা বৃত্তি ধরে ।
উদারনীতি মানব জাতি
ঝিকুট ছায়া তলে,
সত্য সুন্দর বুকে আদর
ন্যায়ের কথা বলে।
আঁধার রাতে ঝিকুট সাজে
মানব কল্যাণ কাজে,
ঝিকুট নীতি জানায় প্রীতি
গুণীজনের মাঝে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা