
এর আগে গেলো ৭ জানুয়ারি আদালতের পুরুষ হাজতখানায় ভিন্নভাবে একটি লাইব্রেরি করে দেয়া হয়েছে। আদালতে আনা হাজতিদের বিচারকার্যে নেওয়ার আগ পর্যন্ত অবশিষ্ট সময়ে বইপরে তাদের সময় কাটানো ও জ্ঞান অর্জন করা সহ ভালোর দিকে মানোযোগী হওয়ার জন্য চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী এই লাইব্রেরির ব্যবস্থা করেন।
আরো উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা, সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ আলম, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী (ভিপি) ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তোতা মিয়া, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. হালিম হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ঢালী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাছিম আখতার সুমন, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. শাহ আলম প্রমুখ।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা