সিরাজদিখানে শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে কাপড় বিতরণ
মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক
সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া ৮ নং ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে "আবিরপাড়া কিশোর কল্যাণ সংঘের" পক্ষ থেকে নতুন কাপড় বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় আবিরপাড়া কিশোর কল্যাণ সংঘের প্রবাসী, সিনিয়র ও জুনিয়র সদস্যদের অর্থায়নে এলাকার ১২০ জন হতদরিদ্র নারীর মাঝে এ কাপড় তুলে দেওয়া হয়। কাপড় বিতরণকালে উপস্থিত ছিলেন
আবিরপাড়া কিশোর কল্যাণ সংঘের উপদেষ্টা গোবিন্দ পাল,সঞ্জীত পাল, গৌতম পাল সভাপতি বিশ্বজিৎ পাল, সহ-সভাপতি অরুণ পাল,সাধারণ সম্পাদক অরণ্য পালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সদস্যরা। উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে শনিবার সংগঠনের উদ্যোগে উত্তর আবিরপাড়া পাল ও দত্ত বাড়ি মন্দির প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা