
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টায় তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন।।
এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে এলাকার ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
গণসংযোগে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি
উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক ডাঃ ওবায়দুল্লাহ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন গাজি, আইনও মানবাধিকার সংগঠক আঃ হামিদ মিজি, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা গাজী জশিম উদ্দিন সহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এসময় নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে ভোটাররা হাতপাখা প্রতীককে বিজয়ী করে সংসদে যোগ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করবেন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা