প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৫:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ৬:১২ পি.এম
জিয়া মঞ্চ টঙ্গীবাড়ী উপজেলার আহবায়ক কমিটি অনুমোদন

আবু নাসের লিমন
মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটির অনুমোদন হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টঙ্গীবাড়ী উপজেলা জিয়া মঞ্চর কর্মীসভা অনুষ্ঠিত হয় এতে তোফাজ্জল হোসেন টিটু কে আহবায়ক ও মোশারফ হোসেনকে সদস্য সচিব ও শাহিন মিয়াকে সিনিয়র যুগ্ন আহবায়ক করে কমিটির অনুমোদন করা হয়।
জিয়া মঞ্চ মুন্সীগঞ্জ জেলার সভাপতি এরশাদ হোসেন আসাদ ও সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুর যৌথ স্বাক্ষরে ২১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা জিয়া মঞ্চ এর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, জাতীয়তাবাদী সমবায়দল মুন্সীগঞ্জ জেলা সাধারণ সম্পাদক রিমন হোসেন, সহ-সভাপতি আরিফুল ইসলাম বুলেট, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন সবুজ, লৌহজং উপজেলা জিয়া মঞ্চ এর সহ-সভাপতি চঞ্চল দপ্তরী, যুগ্ম সাধারণ সম্পাদক করিম, ইলিয়াছ, শ্রীনগর উপজেলা জিয়া মঞ্চ এর সহ-সভাপতি লিটন, সুরুজ মিয়া, সহ-সাধারণ সম্পাদক জামাল, অঞ্জন, আরাফাত প্রমুখ।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা