আসাদউজ্জামান, স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুদের উদ্যোগে আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১শে মে) মাওয়া রিসোর্টে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই মিলনমেলা সম্পন্ন হয়।
এবারের পুনর্মিলনীর প্রতিপাদ্য ছিল—
“স্মৃতিময় অতীত, গৌরবময় পথচলা—এসো মিলি সবে, হৃদয়ের কথা বলা”।
এছাড়াও অনুষ্ঠানের মূল বার্তা ছিল—
“স্মৃতির বন্ধনে আবদ্ধ আমরা, আমাদের বন্ধুত্বের বাঁধন থাকুক চিরকাল অটুট।”
সকালে সকল বন্ধুদের উপস্থিতিতে নাস্তার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অংশগ্রহণকারীদের জন্য বিশেষভাবে দুটি লিভিং রুমের ব্যবস্থা করা হয়। দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্কুলজীবনের স্মৃতিচারণ, আড্ডা ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।
দুপুরে সুইমিং পুলে আনন্দঘন জলকেলির পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, র্যাফেল ড্র এবং আকর্ষণীয় পুরস্কার বিতরণ। এতে অংশগ্রহণকারী বন্ধু তাদের আনন্দমুখর সময় কাটান।
অনুষ্ঠান সফল করতে আয়োজকরা শেষ মুহূর্ত পর্যন্ত সকল বন্ধুদের প্রতি আহ্বান জানান, যেন এসএসসি ২০০০ ব্যাচের যে বন্ধু যেখানেই থাকুক না কেন, সবাইকে সঙ্গে নিয়ে এই মিলনমেলায় অংশগ্রহণ করে বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে।
বন্ধুত্ব, স্মৃতি ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ এই পুনর্মিলনী অংশগ্রহণকারীদের কাছে হয়ে থাকবে এক অনন্য ও স্মরণীয় আয়োজন।#
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা