প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৩:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৬, ১২:১৪ এ.এম
শ্রমিক দিবস উপলক্ষে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত!
শ্রমিক দিবস উপলক্ষে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত!
সিরাজদিখান প্রতিনিধিঃ
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বেলা ১২ টার দিকে গোয়ালবাড়ী মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সিরাজদিখান বাজার সড়ক প্রদক্ষিন করে উপজেলা বাসষ্ট্যান্ড মোড় গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে শ্রমজীবি মানুষের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবী জানানো হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা সভাপতি মোঃ খিদির আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান। তারা বলেন, শ্রমিকদের ঘামেই দেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে, তাই তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ আব্দুল আলী, মোহাম্মদ আলাউদ্দিন চপল, মোঃ হামিদুল্লাহসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ। বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে ন্যায্য অধিকার আদায়ে সচেতন থাকার আহ্বান জানান।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা