
মুন্সিগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা পত্রিকার একটি প্রতিনিধি দল।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে মুন্সিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পত্রিকাটির প্রতিনিধি দল পুলিশ সুপারকে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার চলমান কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। এ সময় জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, "আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জেলা পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজে সচেতনতা সৃষ্টি করতে পারে, যা অপরাধ প্রতিরোধে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করবে।"
সৌজন্য সাক্ষাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. কামরান হোসেন, দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবালের নেতৃত্বে উপস্থিত ছিলেন বার্তা সম্পাদক আবু নাসের খান, মাল্টিমিডিয়া প্রতিনিধি ছিবগাতুল্লাহ বিদ্যুৎ, সিরাজদিখান প্রতিনিধি সিজান খান, মাল্টিমিডিয়া প্রতিনিধি মিলন হাওলাদার প্রমুখ।
আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে সকলে ভবিষ্যতে দায়িত্বশীল সাংবাদিকতা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা