প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৫:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ৯:৪৬ এ.এম
একটি ছড়া : মেহেদী হাসান হিমেল

একটি ছড়া
মেহেদী হাসান হিমেল
একটি ছড়া হাতির মতো
নানা আর নাতির মতো
বুড়া এবং বুড়ির মতো
কিংবা রেশমি চুড়ির মতো।
একটি ছড়া পিঠার মতো
খেজুররসের মিঠার মতো
গোঁত্তা খাওয়া ঘুড়ির মতো
কিংবা চাঁদের বুড়ির মতো।
একটি ছড়া ফুলের মতো
খুকুমণির চুলের মতো -
মামদো ভূতের বুলির মতো
কিংবা পিঠা পুলির মতো।
একটি ছড়া হাসির মতো
মায়ের বোন মাসির মতো
খেটে খাওয়া চাষির মতো
কিংবা ভূতের দাসীর মতো।
একটি ছড়া জানার মতো
বকের সাড়ি কানার মতো
মামদো ভূতের ছানার মতো
কিংবা দাদা-নানার মতো।
একটি ছড়া বাড়ির মতো
ছুটে চলা গাড়ির মতো
মিষ্টি রসের হাড়ির মতো
কিংবা নানুর দাঁড়ির মতো।
একটি ছড়া, ছড়ার মতো
খুকুমণির পড়ার মতো
মিষ্টি তালের বড়ার মতো
কিংবা জীবন গড়ার মতো।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা