স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান মুন্সীগঞ্জ জেলা জামায়াত আমিরের
মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলার আমির আ জ ম রুহুল কুদ্দুস তিনি যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন তিনি। দৈনিক মুন্সিগঞ্জের বার্তাকে দেয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে জামায়াত আমির মাওলানা আজম রুহুল কুদ্দুস বলেন, ‘আমি মহান স্বাধীনতা দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালনের জন্য আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে আমি দেশের এই সংকটময় মুহূর্তে মহান আল্লাহর কাছে দেশবাসীর কল্যাণ কামনা করছি।’‘আমরা মহান স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা এবং ওই সব জনতাকে, যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে। আমরা আরো স্মরণ করছি, গত জুলাইয়ের গণ-আন্দোলনের সব শহীদকে এবং আহত ও পঙ্গুত্ববরণকারীকে। আমরা সব শহীদ পরিবারের সদস্য ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা