
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জে দুটি দেশীয় পাইপগান, একটি কার্তুজ ও ১০৫ পিস ইয়াবাসহ মোহাম্মদ জাকির (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার সকালে বিশেষ অভিযান চালিয়ে শহরের উপকণ্ঠ নতুনগাঁও এলাকার নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। অভিযানের সময় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় পাইপগান, একটি কার্তুজ ও ১০৫ পিস ইয়াবা উদ্ধার করে অভিযানিক দল।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফর রহমান বলেন, আটককৃত জাকিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে তাকে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা