ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত কৃতী শিক্ষার্থীদের এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ঢাবি’র কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ছাত্র প্রতিনিধিগণ এবং ‘ডিন’স অ্যাওয়ার্ড’ প্রাপ্ত মিল্লাতিয়ান শিক্ষার্থীরা এই সংবর্ধনায় সম্মানিত হন।
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সভাকক্ষে এই অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি মিল্লাতিয়ান অ্যাসোসিয়েশন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি মিল্লাতিয়ান অ্যাসোসিয়েশন এর আহ্বায়ক ও ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও অ্যাসোসিয়েশনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শামছুল আলম।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু সায়েম এবং ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জহিরুল ইসলাম।
ঢাকা ইউনিভার্সিটি মিল্লাতিয়ান অ্যাসোসিয়েশনের সদস্যসচিব হোসাইন আহমাদ জুবায়ের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এছাড়া, সাবেক ঢাবিয়ান মিল্লাতিয়ান মমিনুল ইসলাম এবং অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মির্জা গালিব শিশির ও নাঈমুর রহমান দুর্জয় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডাকসু ও বিভিন্ন হল সংসদ নির্বাচনে বিজয়ী মিল্লাতিয়ান প্রতিনিধিদের ক্রেস্ট ও ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
সম্মানিত ডিন'স অ্যাওয়ার্ড প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা
শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন সেশনের ডিন'স অ্যাওয়ার্ড প্রাপ্ত মিল্লাতিয়ান শিক্ষার্থীদেরও সংবর্ধিত করা হয়।
ইমরান হোসাইন (সেশন: ১৩-১৪), হোসাইন আহমাদ (সেশন: ১৬-১৭), আবদুল্লাহ মজুমদার (সেশন: ১৬-১৭), ইয়াসির মাহমুদ (সেশন: ১৬-১৭), আমীর ফয়সাল (সেশন: ১৭-১৮), মাসুদুর রহমান (সেশন: ১৬-১৭), উম্মে কুলসুম (সেশন: ১৮-১৯), রাকিজাতুল জান্নাত (সেশন: ১৮-১৯), সুমাইয়া তাসনিম (সেশন: ০৮-০৯), সাজ্জাদ হোসাইন খাঁন (সেশন: ১৯-২০), আবদুল্লাহ আল মাসুদ (সেশন: ১৮-১৯), সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন অতিথিবৃন্দ। আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নেতৃত্ব ও শিক্ষাজীবনে আরও উৎসাহিত করবে।
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক, ডাকসু আবদুল্লাহ আল মিনহাজ, কার্যনির্বাহী সদস্য, ডাকসু ইমরান হোসাইন, জিএস, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদ আসিফ ইমাম, জিএস, অমর একুশে হল সংসদ রবিউল ইসলাম, জিএস, ফজলুল হক মুসলিম হল সংসদ ইমামুল হাসান, সাহিত্য সম্পাদক, হাজী মুহম্মদ মুহসীন হল সংসদ মুজাহিদুল ইসলাম, পাঠকক্ষ সম্পাদক, শেখ মুজিবুর রহমান হল সংসদ শের শাহ আলী খান, পাঠকক্ষ সম্পাদক, বিজয় একাত্তর হল সংসদ তারেক রহমান শাকিব, সদস্য, মাস্টারদা' সূর্যসেন হল সংসদ সাইয়েদুজ্জামান নূর আলভী, সদস্য, কবি জসীমউদ্দিন হল সংসদ মঈনুল মুরসালিন, সদস্য, হাজী মুহম্মদ মুহসীন হল সংসদ সগীর ইবনে ইসমাঈল।