সিরাজদিখানে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে দুই মাসের কারাদণ্ড
সিরাজদিখানের কুসুমপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট।
গতকাল ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টায় পরিচালিত এই অভিযানে আব্দুল সাত্তারের ছেলে কবির শেখকে (৪২) মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাঁকে এই সাজা দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা