
মুন্সিগঞ্জে শাহ সিমেন্ট ফ্যাক্টরির জেটি থেকে নদীতে পড়ে শ্রমিক নিহত
স্টাফ রিপোর্টার ।।
মুন্সিগঞ্জ সদরের পশ্চিম মুক্তারপুর এলাকায় শাহ সিমেন্ট ফ্যাক্টরির জেটিতে কাজ করার সময় শীতলক্ষ্যা নদীতে পড়ে উজ্জ্বল (১৯) নামে এক শ্রমিকের নিহতের ঘটনা ঘটেছে।
গত সোমবার ১১ মে রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শাহ সিমেন্ট ফ্যাক্টরির জেটিতে বাল্কহেড থেকে মালামাল আনলোড শেষে ওঠার সময় শ্রমিক উজ্জ্বল অসাবধানতাবশত শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে উদ্ধার কারা তার হয় মরদেহ।
নিহত উজ্জ্বল ঝালকাঠি জেলার রামপুর গ্রামের প্রকাশের ছেলে।
মরদেহ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা