প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৫:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৬, ১২:৩৯ পি.এম
মুন্সিগঞ্জে ডিবির ঝটিকা অভিযানে ৭ বোতল মাদকসহ গ্রেপ্তার ১

মো. শফিকুল ইসলাম
মুন্সিগঞ্জের মিরাপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে সাত বোতল নেশাজাতীয় মাদক 'Eskuf'সহ হুমায়ন মিয়া (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই)
দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সুপার, মুন্সিগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই (নিঃ) রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি চৌকস দল মিরাপাড়া এলাকায় তল্লাশি চালায়। অভিযানে হুমায়ন মিয়ার নিজ বসতবাড়ির ছাদের উপরের স্টোর রুমের খাটের নিচ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত হুমায়ন মিয়া ঐ এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে।
এ বিষয়ে জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা