প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৩:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৬, ১:০৫ এ.এম
মুন্সিগঞ্জ শ্রীনগরে ওকাব শিক্ষাবৃত্তির সনদ প্রদান ও শিক্ষক মিলনমেলা অনুষ্ঠিত বিক্রমপুর যাদুঘর

মুন্সিগঞ্জ শ্রীনগরে ওকাব শিক্ষাবৃত্তির সনদ প্রদান ও শিক্ষক মিলনমেলা অনুষ্ঠিত বিক্রমপুর যাদুঘর
(১ মে ২০২৬) সকাল ১১টা থেকে শুরু হয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয় বিক্রমপুর যাদুঘর প্রাঙ্গণে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওকাবের সভাপতি আব্দুল লতিফ মিয়া এবং সঞ্চালনায় ছিলেন মোঃ আবুল কালাম শিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোঃ আব্দুল্লাহ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফেজুল ইসলাম খান এবং ওকাবের সাবেক সভাপতি মোঃ ইউসুফ রানা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওকাবের শিক্ষা সচিব লিটন ঘোষসহ শ্যামল সাহা, মাসুদ রানা,শফিকুর রহমান, মমিনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষকরা।
অনুষ্ঠানে ২০২৫ সালের শিক্ষাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এতে মোট ৫৮৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৬৩ জন এবং সাধারণ গ্রেডে ৯২ জনসহ মোট ১৫৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা