প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৬:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ৬:১৯ পি.এম
সিরাজদিখানে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র,অপপ্রচার ও সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সিরাজদিখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র,অপপ্রচার ও মিটফোর্ডে সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার ১৮ জুলাই বিকাল সাড়ে ৪টার সময়, বাসাইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জনি গাজীর নেতৃত্বে ও বাসাইল ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান, সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি নাছিম খান,
মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক,জহির খান, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সিয়াম গাজী, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন বেপারী অরুপ, তাওহিদ, সিপু,মহসিন,সাইদুল,আসিফ,ও সাকিব আল হাসান সহ বাসাইল ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বিক্ষোভ কারিরা আওয়ামী লীগের দালালেরা হুশিয়ার সাবধান,দালালি আর করিসনা পিঠের চামড়া বলে বিভিন্ন ধরনের শ্লোগান দেয় ।
বিক্ষোভ মিছিলটি ইমামগঞ্জের মালসাভাঙ্গা ব্রীজ থেকে শুরু হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গ্রামীণ ব্যাংকের সামনে এসে শেষ হয়
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা