
স্টাফ রিপোর্টার :
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরপুর গ্রামে অবৈধভাবে কৃষিজমি ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে ফসলি জমি ভরাট করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এলাকাবাসীর অভিযোগ, সাবেক টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হালিমকে এবং লিটনকে কর্মকাণ্ডের মূল হোতা হিসেবে তারা দাবি করছেন।
স্থানীয়রা জানান, দিন-রাত ড্রেজারের মাধ্যমে মাটি ও বালু উত্তোলন ও পরিবহনের কারণে আশপাশের খাল ও নদীপাড়ে ভাঙন দেখা দিয়েছে। এতে নদীর পাড়ের বসতবাড়ি ও কৃষিজমি ঝুঁকির মধ্যে পড়েছে। অবৈধভাবে ড্রেজার চলাচল অব্যাহত থাকলে সামনে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা।
এলাকাবাসীর দাবি, কৃষিজমি রক্ষা ও নদীপাড়ের ভাঙন ঠেকাতে অবৈধভাবে জমি ভরাট ও ড্রেজার পরিচালনা দ্রুত বন্ধ করতে হবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন নুরপুর গ্রামের বাসিন্দারা।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা