প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা। সোমবার (২ নভেম্বর) রাত ১০টায় ঢাকায় প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পত্রিকাটির বর্ষপূর্তি ম্যাগাজিন 'বর্ষবার্তা' নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী পত্রিকার বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানান।
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রাজুর নেতৃত্বে প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয় এবং পত্রিকার জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার, মুন্সিগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ মাঝি, দৈনিক মুন্সিগঞ্জের বার্তার শ্রীনগর অফিস ইনচার্জ মোহাম্মদ ছিবগাতুল্লাহ ও সিরাজদিখান প্রতিনিধি সিজান খান।
সাক্ষাৎ শেষে পত্রিকার পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও তাঁর সহযোগিতা কামনা করা হয়।
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল বলেন, "প্রবাসীরা আমাদের অর্থনীতির প্রাণ। তাঁদের পরিশ্রমের টাকায় দেশের অর্থনীতি এগোয়, অথচ অনেক সময় তাঁরা ও তাঁদের পরিবার নানা সমস্যায় পড়েন। প্রতিমন্ত্রী মহোদয় আমাদের সময় দিয়েছেন এবং আন্তরিকতার সঙ্গে কথা শুনেছেন, এ জন্য আমরা কৃতজ্ঞ।"
তিনি আরও বলেন, "এক বছর আগে সীমিত সামর্থ্য নিয়ে আমরা পথচলা শুরু করেছিলাম। মুন্সিগঞ্জের মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরাই আমাদের লক্ষ্য। বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত 'বর্ষবার্তা' ম্যাগাজিনে আমরা এ অঞ্চলের ঐতিহ্য, সাহিত্য ও সম্ভাবনার কথা তুলে ধরার চেষ্টা করেছি। প্রতিমন্ত্রী মহোদয়ের শুভেচ্ছা ও সহযোগিতার আশ্বাস আমাদের আরও উৎসাহ দিয়েছে। প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনার কথাও আমরা আমাদের পত্রিকায় গুরুত্ব দিয়ে তুলে ধরব।"
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা