ঢাকাঃ পদ্মা সেতুতে দ্রুত ও ঝামেলাহীন পারাপার নিশ্চিত করতে চালু হতে যাচ্ছে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। এই লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ তিনটি ব্যাংক ও মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসের সঙ্গে চুক্তি করেছে।
বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। চুক্তি হয়েছে পূবালী ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, ডাচ বাংলা ব্যাংক পিএলসি এবং নগদের সঙ্গে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা