শীতের পিঠা
খেজুর গাছে রসের হাড়ি
বাঁধা সারি সারি,
হরেক রকম পিঠাপুলি
দেখতে রঙ বাহারি।
মায়ের হাতের পিঠা খেতে
ভীষণ মজা লাগে,
তাইতো আমি পিঠা খাই
বসে সবার আগে।
পাটিসাপটা, ভাপা পুলি
খেতে মজা ভারি,
শীতের পিঠা বানায় দেখ
সবার বাড়ি বাড়ি।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা