
মোবাইল
শ্যামল বণিক অঞ্জন
আজকাল আর পড়ার টেবিলে বসে না রাহির মন
মোবাইল নিয়েই পড়ে থাকে সে যে সারাক্ষণ!
জীবন থেকে মোবাইল যেন সব নিয়েছে কেড়ে!
একমুহূর্ত রয় না রাহি মোবাইলটাকে ছেড়ে!
ছন্নছাড়া জীবন যাপন নেই কোন মিলঝিল
রাত্রি জেগে মোবাইল চালায় সকালেই মুশকিল!
ঘুম ভাঙে না সকাল বেলা রুটিন সবই জলে
প্রযুক্তিরই আগ্রাসনে ডুবছে রসাতলে!
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা