
চাঁদ হাসে
মেহেদী হাসান হিমেল
কা কা করে কাক ডাকে
শঙ্খ চিলের ঝাঁক ডাকে
বাক বাক্কুম বাক ডাকে
পায়রাগুলো নাক ডাকে!
ঢিলের তোপে চাক ছোটে
মৌ মাছিদের ঝাঁক ছোটে
ভনভনানি ডাক ছোটে -
ল্যাংড়া মাছির হাঁক ছোটে।
ফুল বাগানে ফুল ফোটে
মায়ের কানে দুল ফোটে
খুকুর মাথায় চুল ফোটে
ইতর প্রাণীর হুল ফোটে।
ঝড়ের দিনে আম পড়ে
এবং সাথে জাম পড়ে।
দমকা হাওয়ায় গাছ পড়ে
আকাশ ফেটে মাছ পড়ে?
দিনের শেষে রাত আসে -
মায়ের কোলে চাঁদ হাসে।
পাখির কণ্ঠে সুর তুলে -
ভোর আসে দোর খুলে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা