শৃঙ্খলা ও স্বচ্ছতার আহ্বান, মুন্সিগঞ্জে মাস্টার প্যারেড অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ জেলায় জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (০৫ এপ্রিল ২০২৬) সকালে পুলিশ লাইন্স মাঠে এ প্যারেডের আয়োজন করা হয়।
প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম)। এ সময় প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ এবং সহকারী প্যারেড কমান্ডার ছিলেন জেলা পুলিশের আর.আই।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শৃঙ্খলা, সঠিক টার্নআউট, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান, প্যারেড কমান্ড, স্বাস্থ্য সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনসাধারণের সঙ্গে উত্তম ব্যবহার নিশ্চিত করা এবং পেশাদারিত্ব, নিরপেক্ষতা, স্বচ্ছতা, সততা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, সহকারী পুলিশ সুপার শিক্ষানবিস লিজা আক্তার ও শাহ শরফুদ্দিন মাহিনসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।
প্যারেডটি শৃঙ্খলাবদ্ধ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা