
শেখ ফরিদ পলক: গত ০৫ এপ্রিল ডিজিটাল প্লাটফর্ম ইউটিউবে রাদ মাল্টিমিডিয়ার ব্যানারে বোরহান উদ্দিন এর প্রযোজনায় আর.এম রাফি এর পরিচালনায় প্রকাশিত হয় রোমান্টিক ধারার নাটক হৃদ মাঝারে। এখন পর্যন্ত ইউটিউবে ৬লক্ষ এর অধিক ভিউ অতিক্রম করেছে নাটকটি এবং মুক্তির পর থেকেই বিভিন্ন মাধ্যম প্রশংসা কুরাচ্ছে।
নাটকটিতে জুটিবেঁধে কাঝ করেছেন রাফসুন ইমতিয়াজ ও নওশিন নাহার। নাটকটি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য ও করেছেন আর.এম রাফি নিজেই। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রকি খান, রেবেকা রৌফ, তানজিনা সুমি, শুভ্র নীল। নাটকটির প্রধান সহকারী পরিচালক হিসেবে ছিলেন মুশফিক রহনান মাহিন। আবহ সংগীত ও গান করেছেন সময়ের আলোচিত সংগীত শিল্পী মি. সালমান ফারছি।
প্রযোজক বোরহান জানায়, নাটকটি দর্শক খুব সাদরে গ্রহণ করছে যার ফলে তাদের কাছে আমি খুব কৃতজ্ঞ। দর্শকের ভালোবাসায় রাদ মাল্টিমিডিয়া এভাবেই এগিয়ে যাবে এটাই প্রত্যাশা।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা