
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার
মুন্সিগঞ্জ জেলা পুলিশে কর্মরত মো. শাহআলম কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি পাওয়ায় আনুষ্ঠানিকভাবে তাঁকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম।
এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ পুলিশে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং জনসেবায় সর্বোচ্চ মান বজায় রাখার আহ্বান জানান।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা