কুরআন প্রতিযোগিতায় ৫ পুরস্কার পেল চরপাথালিয়া সালমান ফারসী রা. মাদরাসা।
মো রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধি।।
মুন্সিগঞ্জের ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত মুন্সিগঞ্জ জেলা পর্যায়ের হিফজুল কুরআন প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে চরপাথালিয়া সালমান ফারসী রা. মাদরাসা। প্রতিযোগিতায় মোট ৯টি পুরস্কারের মধ্যে ৫টি অর্জন করে প্রতিষ্ঠানটি জেলায় শীর্ষস্থান লাভ করে। প্রতিযোগিতা মুন্সিগঞ্জ সদর উপজেলা মসজিদে অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুন্সিগঞ্জ মোঃ মোসাব্বিরুল ইসলাম। সভাপতিত্ব করেন ইসলামী ফাউন্ডেশন মুন্সিগঞ্জ-এর পরিচালক মোঃ সাহাবুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মুজাহিদুল ইসলাম, শেখ মোহাম্মদ হানিফ (সুপারভাইজার, সদর), মোঃ রুবেল মিয়া (সুপারভাইজার, শ্রীনগর), মোস্তফা কামাল (সুপারভাইজার, গজারিয়া), মোঃ আব্দুল হালিম সিকদার (ফিল্ড সুপারভাইজার, লৌহজং) এবং মোঃ ইস্রাফিল আহেম্মদ (ফিল্ড সুপারভাইজার, টংগিবাড়ী)।প্রতিযোগিতার ফলাফলে দেখা যায়, ১০ পারা গ্রুপে মোঃ আরাফাত ১ম, মোহাঃ রুহি ২য় এবং মোঃ সিয়াম ৩য় স্থান অর্জন করে। এছাড়া ২০ পারা গ্রুপে আহনাফ মুজাহিদ মাহিম ১ম স্থান এবং ৩০ পারা গ্রুপে মোঃ সামি ২য় স্থান অধিকার করে। এ সাফল্যের ফলে বিজয়ীরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা