
ইতিবৃত্তের আহ্বানে
মো. রাব্বী হোসাইন
আহারে সোনালি দিনগুলি
ভীষণ মিস করে আজো পথচলি
ক্যাম্পাসে ঘুরেফিরে স্মৃতিমাখা করিডোরে
লেকচার থিয়েটার, ১০৯০ কলাভবন
নিত্য যেথায় মিলিত শত প্রাণের স্পন্দন
স্মৃতিময় ইতিহাসের সেই প্রিয়প্রাঙ্গণ
শ্যাডো, হাকিম আর টিএসসির চায়ের কাপে
প্রক্সিময় ক্লাসের ফাঁকে ফাঁকে
কত স্বপ্নের বীজ করেছি বপন
কালের যাত্রায় বয়ে যায় সময়
খরস্রোতা নদীর মতন,
বন্ধুরা দূরে থেকে, স্মৃতিগুলো পুষে রাখে
অহর্নিশ তার করছে যতন,
বন্ধুরা দিয়েছে ডাক, মিলিবার হয়েছে স্বাদ
প্রাণের টানে মিলিবে প্রাণ করেছে আয়োজন
বন্ধুত্বের আহ্বানে, ইতিহাসের জয়গানে
সফল হোক আমাদের প্রথম রিইউনিয়ন…!!!
এসো বন্ধু বুকে এসো,হৃদয়ে আগলে রাখো
অপরাজেয়’র পাদদেশে হোক ইতিবৃত্তের আলিঙ্গন
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা