
লৌহজংয়ে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত
আবু নাসের খান লিমন ।।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টংঙ্গিবাড়ী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি।
মঙ্গলবার ১লা সেপ্টেম্বর বিকালে সাড়ে ৪টায় লৌহজং উপজেলা বিএনপির আয়োজনে ঘোড়দৌড় বাজার পুরান থানা মাঠে আলোচনা সভা এবং পরে ঘোড়দৌড় বাজার থেকে কনকসার পর্যন্ত আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকাল ৩টা থেকে উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে পুরাতন থানা মাঠে উপস্থিত হন। এসময় ঢোল, বাশি, বাদ্যযন্ত্র বাজিয়ে নেতাকর্মীদের আনন্দ উল্লাস করতে দেখা যায়।
মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদের সভাপতিত্বে এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাক এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আব্দুস সালাম মোল্লা, হাজী মোঃ রাশেদ খান। লৌহজং থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মোঃ বাদল হাওলাদার, ইউসুফ আল আজাদ চঞ্চল মোল্লা, মোঃ মাঈনুল ইসলাম ভূইয়াসহ লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী মোঃ মুক্তার হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ তানভীর আহমেদ অভি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্য সচিব মোঃ রানা হোসেন রনি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী প্রমুখ।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা