গজারিয়ায় আমানাহ ২৪ ফাউন্ডেশন এর উদ্যোগে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলার বালুয়াকান্দীতে আমানাহ ২৪ ফাউন্ডেশন ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গজারিয়া উপজেলার বালুয়াকান্দী শহীদ মিনার সামনে থেকে একটি র্যালী বের হয়ে মহাসড়ক ঘুরে মেঘনা ভিলেজ পার্কের সামনে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীতে আমানাহ ২৪ সংগঠনের সভাপতি এবিএম বাইজিদ হক আসফির সভাপতিত্বে সাধারন সম্পাধক ইকরাম প্রধানের সন্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য ভিপি মাসুম, ইসহাক আলী, মাসুূদ ফারুক। ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রুহুল আমিন সরকার। কৃষকদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার। কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি ফজলুল হক নয়ন। বালুয়াকান্দী ইউপি সদস্য মোশারফ মেম্বার। বালুয়াকান্দী ইউপি চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন লাভলু। বালুয়াকান্দী ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মোঃ মাসুম প্রমুখ।
উপস্থিত বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা