রমজান মাহমুদ :
ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পদ্মা সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আজ সকাল ১১:১০ মিনিটে বিদ্যালয়ের পাঠাগার মিলনায়তনে এক পাঠচক্র অনুষ্ঠিত হয়। পাঠচক্রে বই নির্ধারিত ছিল সৈয়দ মুজতবা আলীর 'দেশ বিদেশে'। পাঠচক্র সম্পাদক তাসমীম জাহান নুহার পরিচালনায় বিভিন্ন শ্রেণির প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। পাঠচক্র সকাল ১১:১০ মিনিট হতে বিকেল ৪:০০ পর্যন্ত একটানা চলে। মাসব্যাপী এ পাঠচক্রের শুরুটা আজ হলেও এটি চলমান থাকবে সপ্তাহে দু'দিন করে মাসব্যাপী।
শিক্ষার্থীরা এ ব্যতিক্রমধর্মী উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে পেরে খুবই আনন্দিত। পাঠচক্র চলাকালীন সময়ে তা পর্যবেক্ষণ করেন সংগঠনের সভাপতি হামিদা আক্তার ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
পাঠচক্র সম্পাদক তাসমীম জাহান নুহা জানান, আমরা সত্যিই আনন্দিত এ ধরণের কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করতে পেরে। শিক্ষার্থীরাও বেশ উৎফুল্ল। আমি আশাকরি আগামীতে এ ধারা অব্যহত থাকবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা