
খবরের সন্ধানে এক বছর, জনগণের পাশে অবিচল।
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে পত্রিকার সম্পাদক, প্রকাশক, প্রতিবেদক, কর্মী ও পাঠকদের জানাই হৃদয়ের গভীর থেকে অভিনন্দন।
মাঠের রিপোর্টারই একটি পত্রিকার প্রাণ। রোদ-বৃষ্টি উপেক্ষা করে ঘটনাস্থলে পৌঁছে সত্য খুঁজে আনার যে সংগ্রাম, তা-ই সাংবাদিকতাকে করে তোলে মর্যাদাপূর্ণ। এক বছরে এই পত্রিকা মুন্সিগঞ্জের মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে, এটি অত্যন্ত আশাব্যঞ্জক।
আমি বিশ্বাস করি, অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি, তথ্যনিষ্ঠ প্রতিবেদন ও নির্ভীক উপস্থাপনার মাধ্যমে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা আগামীতে আরও শক্তিশালী হবে।
পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।
শুভেচ্ছান্তে,
আবু সালেহ আকন
সভাপতি
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা