নতুন সূর্য, নতুন দিন, নতুন বছর আমাদের মাঝে এনেছে আনন্দ আর উদ্দীপনা
বাংলা নতুন বছর ১৪৩২ সালের এই শুভক্ষণে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই দৈনিক মুন্সিগঞ্জের বার্তা পরিবারকে।
আপনারা শুধু সংবাদ পরিবেশন করেন না—আপনারা মুন্সিগঞ্জের মানুষের মুখপাত্র। আপনারা মানুষের স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের গল্প তুলে ধরেন প্রতিদিন। এজন্য আপনাদের প্রতি রইলো কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।
আশা করি, নতুন বছর আপনাদের পথচলাকে করবে আরও দৃপ্ত, আরও সফল।
সবশেষে বলতে চাই, আপনাদের কলম হোক সত্য আর সাহসের প্রতীক।
শুভ নববর্ষ!
হুমায়ুন কবির সাগর
সংগঠক, সমাজ ও মানবাধিকার কর্মী।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা