মো. সাইফুল ইসলাম :
শ্রীনগর উপজেলার বিভিন্ন বিল জুড়ে ধান আবাদের কর্মযজ্ঞ শেষ হয়েছে আরো আগেই। আড়িয়ল বিলে ধান কাটা ও মাড়াই কাজ চললেও উপজেলার কোনো কোনো স্থানে চলছে এখনো ধানি জমির যত্ন। পশ্চিম নওপাড়ার দক্ষিণ পাশের বিলে ধান পাকতে আরো কিছুদিন হয়তো সময় লাগবে। কৃষক ফসলের কাঙ্খিত ফলনের লক্ষ্যে জমিতে প্রয়োজনীয় পানি সেচ দিচ্ছেন। উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে আড়িয়ল বিলের শ্রীনগর অংশে প্রায় ৫ হাজার হেক্টর জমিতে আগাম ধান চাষ করা হয়েছে। তবে কৃষকরা জানিয়েছেন, সবকিছু মিলিয়ে এ বছর ধান উৎপাদনে বিঘাপ্রতি বেড়েছে খরচ।
স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রায় ১০ হাজার হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে কৃষক কাজ করেছেন। উচ্চ ফলনশীল ধান চাষের জন্য স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এ অঞ্চলে হাইব্রিড-২৮ ও ২৯ জাতের ধান চাষ বেশী হচ্ছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা