মো. সাইফুল ইসলাম:
নওপাড়া বাজার সংলগ্ন ব্রীজের কাজ চলমান থাকায় বিকল্প রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে পরিবেশ বান্ধব বাঁশের তৈরি সুদৃশ্য এই সেতুটি। ব্রীজের পাশে উপযুক্ত কোনো জায়গা না থাকায় কর্তৃপক্ষ বাঁশের তৈরি সেতু নির্মাণ করেছে। লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের নওপাড়া বাজারে অবস্থিত এই সেতুটি দিয়ে স্কুলগামী শিক্ষার্থী সহ প্রতিদিন প্রায় কয়েক হাজার লোক চলাফেরা করে, তবে এটি যানবাহন চলাচলের অনুপযোগী। বর্তমানে ব্রীজের কাজ চলমান থাকায় যানবাহন চলাচলে সৃষ্টি হয়েছে সমস্যা। এলাকাবাসী জানায়, বাঁশের তৈরি এমন সেতু এ এলাকায় আগে কখনো দেখা যায়নি। এটি দেখতে সুন্দর, হাঁটতেও ভালো লাগে। অন্য এলাকা হতে আগত কেউ এই সেতুটি দিয়ে যাতায়াত করলে স্মৃতি হিসেবে অন্তত একটি ছবি তুলতে ভুল করেননা।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা