চট্রগ্রাম থেকে বিশেষ প্রতিবেদক:
"দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান" সুস্থ্য থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নৌ-নিরাপত্তা সপ্তাহ -২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা ও সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ, বিআইডব্লিউটিএ চট্রগ্রাম এর আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারস্থ বিআইডব্লিউটিএর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার মোঃ তাইফুর আহমেদ ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার, যুগ্ম পরিচালক, নৌ-সংরক্ষণ ও পরিচালনা বিভাগ, বিআইডব্লিউটিএ, চট্রগ্রাম এর মোঃ ছবুর খান, নৌপরিবহন অধিদপ্তর, চট্টগ্রাম এর পরিদর্শক ওয়াহিদুর রহমান, চট্টগ্রাম নৌপরিবহন অধিদপ্তরের পরিদর্শক মোঃ আমিন উদ্দিন। এছাড়া ইজারাদার ও নৌযান মালিক নয়ন, ইজারাদার মোঃ সেলিম, আবুল কালাম মাস্টারসহ নৌযান মালিক, শ্রমিক সংগঠনের নেত্ববৃন্দ, মাস্টার-ড্রাইভার, সুকানী-গ্রীজারসহ আরো অনেকে সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নৌযান মালিক ও শ্রমিকদের নৌযান সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন প্রধান অতিথি চট্রগ্রাম ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার তাইফুর আহমেদ ভূইয়া।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা