
সিজান খান
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রসুলপুর (সতুরচর) ঈদগাহ মাঠে শাহীন মোরশেদ (রাজ) স্মৃতি সংসদের আয়োজনে ঐতিহ্যবাহী হা-ডু-ডু (কাবাডি) প্রতিযোগিতা-২০২৬-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলতে চল” প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় আয়োজিত এ প্রতিযোগিতায় স্থানীয় ক্রীড়াপ্রেমী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিযোগিতার মেগা ফাইনালে পদ্মা টাইগার্স দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে রসুলপুর রয়্যালসকে পরাজিত করে ৭:০ পয়েন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল। উদ্বোধক ছিলেন বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মানিছ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে. এম. শাহ জামাল, মো. কবির হোসেন, সিরাজদিখান উপজেলা কৃষকদলের সভাপতি মো. আলমগীর হোসেন এবং মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক মো. মনোয়ার মোর্শেদ মাসুম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক মর্যাদা) মো. অহিদুল ইসলাম অহিদ। সঞ্চালনা করেন বাসাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাচ্চু।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবোধসম্পন্ন সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মাঠজুড়ে হাজারো দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত উৎসাহ-উদ্দীপনা প্রতিযোগিতাকে এক প্রাণের মিলনমেলায় পরিণত করে। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন বাবু, রকিব, শহিদুল, আরিফ, আসাদ, নিপু, আজিজুল ও কামাল সহ উপস্থিত সকলে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা